সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো: আসাদুজ্জামান এবং প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট, ঢাকা এর উপপ্রধান তথ্য অফিসার মোঃ মাসুম বিল্লাহ আজ ৩১ মে জেলা তথ্য অফিস, ময়মনসিংহ এর এপিএ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় জেলা তথ্য অফিস, ময়মনসিংহ এর পরিচালক (রুটিন দায়িত্ব) জনাব শেখ মোঃ শহীদুল ইসলাম এবং সহকারী তথ্য অফিসার মোঃ রোকনুজ্জামান ২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়িত এপিএ কার্যক্রমের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, রেজিস্টার, প্রতিবেদন, স্থির ও ভিডিওচিত্র, ফেসবুক লাইভ, ওয়েবসাইট, প্রভৃতি প্রদর্শন করেন। এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব আসাদুজ্জামান ময়মনসিংহ জেলা তথ্য অফিসের কার্যক্রম ও প্রতিবেদন সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো সুনিপুণভাবে প্রতিবেদন প্রস্তুতকরণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *