সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চরপাড়ার বিভিন্ন ফার্মেসিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এর নির্দেশক্রমে বিজ্ঞ এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন দালালকে ১৫ দিন থেকে ২ মাস মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া চরপাড়ার ৩ টি ফার্মেসিকে অবৈধ ঔষধ রাখার অভিযোগে ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।১। সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২২ এপ্রিল ২০২৫খ্রি. তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত অতিঃ পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান, কোম্পানি কমান্ডার,সিপিএসসি, ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, ময়মনসিংহের নেতৃত্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ১। মন্টু মিয়া (২৫), ২। মোঃ মাসুদ (৪৫), ৩। মোঃ আলাল উদ্দিন (৬০), ৪। বিজয় দাস (৫০), ৫। আকাশ (২৪), ৬। সোবাহান মিয়া (৬৫), ৭। সুমন মিয়া (৩০), ৮। শাহাদাত হোসেন বাবু (৩৫), ৯। সাকিব হোসেন আলিফ (২৪), ১০। আনিস হোসেন রকি (৩৫), ১১। হামিদুল ইসলাম রবিন (৩০), ১২। সাদ্দাম (২৯), আসামীদের’কে মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর ধারা-১৮৬ মোতাবেক দোষী সাব্যস্ত করে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং গ্রেফতারকৃত আসামী ১৩। পারভিন (৩৫), ও ১৪। মোঃ আশরাফুল(২৭), দ্বয়কে যথাক্রমে ০১ (এক) মাস ও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দালাল মুক্ত করতে র‌্যাবের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *