সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সফল সভাপতি শেখ হাসিনা এমপি এর ৭৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠানের আয়োজন করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ।

আজ ৩০ সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ০৪ টায় টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কতৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ, সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়াজ মোর্শেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান রুমেল , উপ-দপ্তর সম্পাদক মোঃ শাহানুর আলম শান্ত , মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান,ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান, সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *