২৫ সেপ্টেম্বর, ২০২৩ সোমবার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ এর উদ্যোগে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক বিরোধী’ আলোচনা সভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়াম এ অনুষ্ঠিত হয়।

আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোতোয়ালী মডেল থানা এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শওকত হোসেন, অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব), ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ । এছাড়াও উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ পলিটেকনিকের সম্মানিত শীক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশের যাত্রা শুরু হয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। সন্ত্রাস ও জঙ্গীবাদ একটি সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ এবং মানবতার প্রতি চরম হুমকি। রাজনৈতিক কারণে হোক বা অন্য কোন ব্যাপারে স্বার্থসিদ্ধি ও আতঙ্ক সৃষ্টি করার নিমিত্তে বোমা বিস্ফোরণ, অপহরণ, ভয়-ভীতি বা গুপ্ত হত্যার মত ঘৃণ্য কাজই হলো ‘সন্ত্রাসবাদ’; যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। মানুষের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ন্যায় বিচার পাওয়ার অধিকার স্বীকৃত। এসব অধিকার যারা কেড়ে নিতে চায় তারা জঙ্গী, সন্ত্রাসী। সন্ত্রাসের কোন ধর্মীয় ভিত্তি নেই, ইসলাম ধর্মে এটি ঘৃণ্যতম কাজ। ইসলাম টিকে আছে এবং টিকে থাকবে তার কালজয়ী আদর্শ, অন্তর্নিহিত সৌন্দর্য ও অসাম্প্রদায়িক চেতনার কারণে। তিনি আরো বলেন,
শুধুমাত্র সরকার বা রাষ্ট্র একার পক্ষে জঙ্গীবাদ বাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করা সম্ভব নয়। দেশের সর্বস্তরের মানুষদের এ ব্যাপারে সংগঠিত করতে হবে। সামাজিক শক্তিগুলোকে একতাবদ্ধ করতে হবে। জনসম্পৃক্ততা যে কোন উদ্যোগের সবচেয়ে বড় শক্তি। সমাজে ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠার নামে যাতে কোন ব্যক্তি বা গোষ্ঠী হত্যাকাণ্ড, বোমাবাজি বা আতঙ্ক ছড়াতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সন্তান-সন্ততি কোন উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত হচ্ছে কি না সদা সতর্ক থাকতে হবে।

এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি এবং আজকের এই আলোচনা সভার সভাপতি সেখানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ‘সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক বিরোধী’ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি সর্বদা সতর্ক থাকার আহবান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *