সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহে ছায়ানট সাংস্কৃতিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতেই ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানটি পরিবেশন করেন ছায়ানট সাংস্কৃতিক সংস্থার এক ঝাঁক শিল্পী বৃন্দ।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মাহবুব রেজা করিম মুরাদ,উদ্বোধন করেন অধ্যাপক শেখ আমজাদ আলী বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাদল কুমার দত্ত, মোহাম্মদ বাহাউদ্দিন, শামীম আজাদ,ডাক্তার হরিমহন পন্ডিত,রিয়াজ মামুন।সভাপতিত্ত করেন শরীফ মাহফুজুল হক আপেল সহ প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে ১০৪জন বিজয়ী মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
