আরিফ রববানী
ময়মনসিংহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমীর ও ময়মনসিংহ সদর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ব্যবসায়ীদের দুনিয়া ও আখেরাতে যোগ্য হিসাবে গড়ে তুলার লক্ষ্যে আগামীতে ময়মনসিংহ বিজনেস ফোরাম গড়ে তোলা হবে। দেশ ও সমাজ কল্যাণমুখী হিসাবে গড়ে তুলার জন্য সৎ ও দেশপ্রেমিক ব্যবসায়ীর ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে অতিরিক্ত দ্রব্যমূল্যে সাধারণ জনগণের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য সৎ ও পরকালীন জবাবদিহি চেতনায় উদ্বুদ্ধ ঈমানদার ব্যবসায়ীর প্রয়োজন। এই লক্ষ্যে ময়মনসিংহ বিজনেস ফোরাম ব্যবসায়ীদের মধ্যে কাজ করে যাবে।

শুক্রবার(১১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ মোড়ে দ্যি ইস্টাসি ক্যাফে ও চাইনিজ এর উদ্ভোদন অনুষ্ঠানে অংশগ্রহণ করে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদ কে হারাম করেছে। মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করতেন। সমাজ পরিবর্তনে সৎ ব্যবসায়ীর প্রয়োজনীয়তা অনেক বেশি। তিনি সততার সাথে ব্যবসা করার জন্য সকল ব্যবসায়ীদের পরামর্শ দেন এবং উক্ত রেস্তোরাঁর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

পরবর্তীতে শম্ভুগঞ্জ মোড় ও আশেপাশের এলাকায় জনসাধারণের মাঝে গণসংযোগ করেন জননেতা মাওলানা কামরুল আহসান এমরুল। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাহবুবুল হাসান শামিম।

পরে কামরুল আহসান ইমরুল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করে গণসংযোগ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *