সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

৩১ জানুয়ারি,২০২৪ ইং তারিখে বিকাল ৪ ঘটিকায়, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ অঞ্চল ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহ জিলা স্কুল ছাএাবাস মাঠে, ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপ পরিচালক মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম,ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক-ড. দিদারুল ইসলাম ও ফেরদৌসী বেগম, ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক – নাছিমা আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী/ সাংবাদিক বৃন্দ।

এসময় উপস্থিত সকল অতিথি বৃন্দ তাদের বক্তব্যে সকল শিক্ষার্থীদের পরাশুনার পাশাপাশি খেলাধূলার চর্চা করতে উৎসাহিত করেন এবং সকল অভিভাবক দেরকেও তাদের ছেলে মেয়ে দের প্রতি বিশেষ যত্ন নিতে পরামর্শ দেন। মাদক, সন্ত্রাস এর মত সকল খারাপ কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার জন্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সাধ্যমত সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন উপস্থিত অতিথিগন।
পরে উক্ত খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *