নিরব হাসান
ময়মনসিংহ
জুলাই আগস্টে নিহত শহীদ মাহিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ নগরীর এডওয়ার্ড স্কুল মাঠে আজ ২ মে শুক্রবার বিকালে শুভ উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য এনামুল হক আকন্দ লিটন ।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সদস্য এবং ঢাকা সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ডা: মোঃ খাইরুল ইসলাম।

ময়মনসিংহ কোতোয়ালি কৃষক দলের যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোঃ সোহেল আহমেদ । এছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষক দল দক্ষিণ জেলার সদস্য সচিব নাজিম উদ্দীন খান , মহানগর কৃষক দলের সদস্য সচিব সুলতান আহমেদ , মহানগর যুবদলের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাসু ,মহানগর যুবদলের সহ-সভাপতি মাহাবুবুর রহমান গৌতম,
শহীদ মাহিনের পিতা জামিল হক সোহেল , ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এহসান আকবর বিরজু , ১৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য এ. এইচ. এম আরমান প্রমূখ ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *