সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহে পহেলা বৈশাখ, ১৪৩২ উদযাপিত হয়েছে।পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঘুড়ি উৎসব ও রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের এই শুভ নববর্ষ একটি নবরূপে, নব উদ্যমে উদযাপন করছি। এই আনন্দে আমরা যাদেরকে পাচ্ছি না, সেই বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী, জনতা যারা দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমাদের এই মেলবন্ধন, প্রাণের বন্ধনে একাত্ম হবো, ভালোবাসায় সিক্ত হবো এবং সকল ষড়যন্ত্র ও শত্রুতা ভুলে যাবো।। ঘুড়ি ও রশি টানাটানি উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমাদের জীবন নতুন করে গড়ে উঠুক নব উদ্যমে, যেন আমরা উজ্জীবিত হয়ে একটি আলোকিত, উন্নত ও সমৃদ্ধ ময়মনসিংহ গড়ে তুলতে পারি, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, , বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *