২৪ জুনখ বিকাল ৪.৩০ ঘটিকায় রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদা সুলতানা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ, মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ,
জনাব মো: এহতেশামুল আলম, সাধারন সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ।
উল্লেখ্য, ময়মনসিংহ ও জামালপুরের মধ্যেকার শিরোপা নির্ধারণী খেলায় জামালপুর ৩-২ গোলে জয়লাভ করে।
