সামদানি হোসেন বাপ্পি
৭ জুন ২০২৩ তারিখ বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের শারীরিক সক্ষমতা পরীক্ষার দ্বিতীয় দিনে ময়মনসিংহ জেলা পুলিশ লাইনস মাঠে প্রার্থীগণ ১৬০০ মিটার দৌড়, হাই-জাম্প, লং জাম্প ইত্যাদি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। মাঠে সশরীরে উপস্থিত থেকে এসব ইভেন্টে সর্বোচ্চ স্বচ্ছতা ও সাবলীল সম্পাদনা নিশ্চিত করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়। দিনব্যাপী বিভিন্ন কর্মকান্ডে ময়মনসিংহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। আগামীকাল শারীরিক সক্ষমতা পরীক্ষার তৃতীয় ও সর্বশেষ দিনে পরীক্ষার্থীবৃন্দ পুশ-আপ সিট-আপ, রোপ ক্লাইম্বিং ইত্যাদি ইভেন্টে অংশগ্রহণ করবেন। শারীরিক সক্ষমতা পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে উন্নীত হবেন।
