মো:সজিব আল-হাসান
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন জিলা স্কুল মোড়ের মেসার্স নূর অটো হাউজ এর সামনে থেকে ডিবি পুলিশের এস আই রেজাউল আমিন বর্ষন গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার রাত সোয়া ১০ টায় আকুয়া উত্তর পাড়ার ভাঙ্গারপুলের মো: জসিম উদ্দিনের ছেলে রিয়েল (২২), মো: ফারুকের ছেলে মো: সোহান (২১), ও সানকিপাড়া রেলক্রসিং মৃত দুলালের ছেলে সজিব (২৪) মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেটের বিষয়ে গ্রেফতারকৃত ৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
