মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানত ও ফিরোজকে ১৩ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে দুটি পৃথক অভিযানে ক্ষেতলাল এলাকা থেকে আমানত ও পাঁচবিবি এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর ) সকাল ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৫

আসামি আমানত (৫৮) জয়পুরহাট সদর উপজেলার ধলাধার গ্রামের ছাইম উদ্দিনের ছেলে ও ফিরোজ (৩৭) সদর উপজেলার নাকুড়িয়া গ্রামের সামস উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দীর্ঘ ১৩ বছর পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমানত ও ফিরোজ ক্ষেতলাল ও পাঁচবিবি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল আমানত ও ফিরোজকে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

গত ২০২৩ সালের ২৯ আগস্ট জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামি ফিরোজ ও আমানতকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তাকে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *