সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ শে জুলাই থেকে ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে ‘মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে’ মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে ময়মনসিংহ জেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা গত ৩০ জুলাই ২০২৪ ইং তারিখে ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, সহকারী পরিচালক রুমানা শারমিন, সহকারী পরিচালক জিনাত জাহান বর্ণালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ডঃ ফারজানা হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা মেরুনা নাজনীন,উপসহকারী পরিচালক মায়মুনা জাহান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষী, মৎস্য দপ্তরের কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা তার মূল্যবান বক্তব্যে বলেন আমরা মৎস্য চাষে অর্জিত সাফল্যের কারণে মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছি। মাছ চাষে বাঁধা সৃষ্টিকারী ডিম ওয়ালা মাছ নিধন ও কারেন্ট জাল ব্যবহার কারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের অভিযান চলমান রয়েছে। যদিও এটি আমাদের একার প্রচেষ্টায় পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তাই এই বিষয়ে সকলের সচেতনতার পাশাপাশি সকল জনগণ, মৎস্য চাষী, ক্রেতা, বিক্রেতা, প্রশাসন, সাংবাদিক সকলের সহযোগিতা প্রয়োজন। তাহলেই আমরা মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে পারবো।
