লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৩০শে জুলাই ২০২৪ মঙ্গলবার সকাল ১০ টায় মৎস্য কাযার্লয়ে মৎস্য অফিসার তৌহিদা মহতামিম এর সভাপতিত্বে উপজেলা মৎস্য চাষীদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ার আলী এরপর বক্তব্য রাখেন মৎস্যচাষী কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, বিশিষ্ট মৎস্য চাষী আব্দুল হামিদ সুজাউল ইসলাম প্রমুখ। এসময় অত্র অফিসের কর্মকর্তা কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী সোহেল হোসেন।
