নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি 
ময়মনসিংহ সদর উপজেলায় ইটভাটা মালিক সমিতির কার্যকরী কমিটি গঠন ।
সভাপতি খোরশেদ আলম – সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির জুলহাস।
ময়মনসিংহ সদর উপজেলায় ৩১ টি ইটভাটার মালিক পক্ষ সাধারন সভায় খোরশেদ আলম কে সভাপতি ও জাহাঙ্গীর কবির জুলহাস কে সাধারন সম্পাদক নির্বাচিত করেন । ৭ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি এ এস বি ব্রিকসের মালিক জামাল উদ্দিন আহাম্মেদ। যুগ্ম সাধারন সম্পাদক এ বি এ ব্রিকসের মো: আসাদুজ্জামান, এশিয়া এন্ড মানিক ব্রিকসের সাংগঠনিক সম্পাদক মফিদুল ইসলাম, এইচ এম বি ব্রিকসের অর্থ সম্পাদক হাজী আ: মান্নান, মেসাস রতন ব্রিকসের প্রচার সম্পাদক মো: রতন মিয়া কে সাধারন সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে আগামী ৩ বছরের জন্য ।
এছাড়াও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।
সেবা ব্রিকসের মালিক ইব্রাহিম মুসা বাবু, এম এস আই ব্রিকস সাইফুল ইসলাম, এম এস বি ব্রিকসের সিরাজুল ইসলাম সুরুজ, ষ্টার ব্রিকসের বাদল সরকার ও রূপগঞ্জ ব্রিকসের সামছুল হক ।
গত ২৫ নভেম্বর রাত ৯ টায় বাড়েরার পাড় ঠাই রির্সোটে সাধারন সভায় এই কমিটি গঠন করা হয়েছে। এই সময় সদরের ৩১ টি ইটভাটার মালিকগন উপস্থিত ছিলেন।
