বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
আজ সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে যমুনা টেলিভিশনের জন্মদিন। নেত্রকোনা জেলা প্রতিনিধি কামাল হোসাইনের সভাপতিত্বে ও সাংবাদিক পল্লব চক্রবর্তীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি আরোও প্রাণবন্ত হয়ে ওঠে ও অভিনন্দন ও শুভেচ্ছার মাধ্যমে এক মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়।
ভালোবাসার ১ যুগ যমুনা টিভির জন্মদিনের অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন , নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নূরুজ্জামান নূরু , নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার , অতিরিক্ত জেলা প্রশাসক রাকিফুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম , জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম ,কিবরিয়া চৌধুরী হেলিম, এডভোকেট কে আর খান পাঠান সাহের , জেলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, বজলুর রহমান পাঠান ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাহ সেন্টু , প্রভাষক জহিরুল ইসলাম,
সহ-সভাপতি জাহিদ হাসান, সাংবাদিক সঞ্জয় সরকার, সাংবাদিক হানিফ উল্লাহ্ আকাশ ,
সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল, সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক ও কবি রহমান জীবন, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, অধ্যাপক ননী গোপাল সরকার, কবি সজীব লাইন ,
কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ । এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , সাংবাদিক এ বি চৌধুরী নাদিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময় ও সিনিয়র সাংবাদিক ইয়াসিনুর রহমান ।উক্ত মহতি আয়োজনে বক্তারা বলেন,
দেশ ও গণমানুষের কল্যাণে সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে যমুনা টেলিভিশন কাজ করে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
পরিশেষে মিষ্ঠি ও কেক কেটে বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
