পাইকগাছার ঐতিহ্যবাহী কপোতাক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তফসীল ঘোষণা না করা এবং আইনী জটিলতার কারণে এমন অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে বিদ্যালয় এবং মাধ্যমিক শিক্ষা অফিস কতৃর্পক্ষ এমনটাই জানিয়েছেন।
এদিকে বিষয়টিকে বিতর্কিত করতে অনেকেই সভাপতি ও প্রধান শিক্ষককে জড়িয়ে মিথ্যা অভিযোগ দায়ের সহ অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক।
উল্লেখ্য, আগামী ২৬/০৬/২০২৪ ইং তারিখ বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ হবে। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বর্তমান কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক আগে—ভাগেই প্রস্তুতি নেন।
প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করে প্রধান শিক্ষক, প্রিজাইডিং অফিসার নিয়োগ প্রদানের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন।
আবেদন করার পর উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ২৩/০৪/২৪ ইং তারিখ উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ^াসকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব প্রদান করেন। এরপর ১ মে স্ট্রোক জনিত কারণে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন প্রধান শিক্ষক সুকুমার রায়। সংশ্লিষ্ট এ শিক্ষকের হার্ড ব্লক হওয়ায় ভারতে চিকিৎসাধীন রয়েছে। ৮ মে প্রিজাইডিং অফিসার অনাথ কুমার বিশ^াস হালনাগাদ ভোটার তালিকা সহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে প্রধান শিক্ষককে ডাকযোগে চিঠি দেন। ১১ মে অত্র চিঠি স্কুলে পৌছায়।
একদিকে প্রধান শিক্ষকের অসুস্থ্যতা, অন্যদিকে দেরিতে চিঠি পৌছানোর কারণে তফসীল ঘোষণা নিয়ে বিপাকে পড়েন প্রিজাইডিং অফিসার অনাথ কুমার বিশ^াস। সংশ্লিষ্ট এ কর্মকর্তা সরেজমিন স্কুলে গিয়েও আইনী জটিলতা সহ বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে তফসীল ঘোষণা করতে না পারায় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
এমন পরিস্থিতির মধ্যে অভিভাবকদের কেউ কেউ সভাপতি আব্দুস সালাম খান, অমিত চন্দ্র মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের সহ বিভিন্ন অপপ্রচার ও হুমকি দিয়ে হয়রানী করার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ করেন সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক। এমন পরিস্থিতির করণে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ যাতে ব্যাহত না হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়ের সকল কতৃর্পক্ষ।
৮ম শ্রেণির শিক্ষার্থী আবিদ হাসান ও ৯ম শ্রেণির হাবিবা ইয়াসমিন বলে, বর্তমানে বিদ্যালয়ে লেখাপড়া এবং খেলাধুলার পরিবেশ যথেষ্ঠ ভালো।
অভিভাবক আনারুল গাজী জানান, বিধিমালা ও নিয়মনীতি অনুযায়ী কমিটি গঠন করা হোক। তবে এ নিয়ে বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ যাতে বিনষ্ট না হয় সেটাই আমাদের দাবী।
শাহীন খান বলেন, বিগত কয়েক বছরের ব্যবধানে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে ও লেখাপড়ার গুণগতমান অনেক বেড়েছে।
বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফেরদৌস খান বলেন, ২০১৯ সাল পর্যন্ত আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। যারা বর্তমান সভাপতির দীর্ঘ মেয়াদী কার্যকাল নিয়ে মন্তব্য করেছে সেটি সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।
সহকারী প্রধান শিক্ষক অমিত চন্দ্র মন্ডল জানান, আমি এখনো অফিসিয়ালী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বুঝে পায়নি। অথচ অনেকেই প্রকাশ্যে, অনেকেই মুঠোফোনে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে হুমকি দিচ্ছে।
ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম খান জানান, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা সহ সবধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রিজাইডিং অফিসার নিয়োগ হওয়ার পর নির্বাচন সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব প্রিজাইডিং অফিসারের। এখানে সভাপতিকে সহযোগিতা করা ছাড়া আর তেমন কিছুই করার থাকে না।
তিনি বলেন, আমি টানা দুই মেয়াদী দায়িত্ব পালন করছি। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী আমাকে এবার সভাপতি হওয়ার কোন সুযোগ নাই। আমি সভাপতি হতেও চাই না। অথচ অনেকেই প্রধান শিক্ষক এবং আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রদান সহ অপপ্রচার করছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
প্রিজাইডিং অফিসার অনাথ কুমার বিশ^াস জানান, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব অর্পনের চিঠিটা কিছুটা দেরিতে হাতে পেয়েছি। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ্য এবং নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। বিদ্যালয় কতৃর্পক্ষের কিছুটা অসহযোগিতা সহ বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে তফসীল ঘোষণা করা সম্ভব হয়ে ওঠেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃর্পক্ষ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তফসীল ঘোষণা না হলে স্বাভাবিক ভাবেই নির্বাচন করার সুযোগ থাকে না। এ ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আমি এমন কোন অভিযোগ এখনো দেখিনাই। ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে আমার কাছে প্রিজাইডিং অফিসার চাওয়া হলে আমি একজনকে মনোনীত করে দায়িত্ব অর্পন করি। পরবর্তী প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধায়নে একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
