১০ মার্চ ময়মনসিংহ জেলার ত্রিশাল, ভালুকা ও গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরূপ :

১। মেসার্স ইভা ফিলিং স্টেশন, দরিরামপুর, ত্রিশাল, ময়মনসিংহ-এর ০২ (দুই)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়।
২। মেসার্স বদরুল ফিলিং স্টেশন, দরিরামপুর, ত্রিশাল, ময়মনসিংহ-এর ০১ (এক)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে কম পাওয়া যায় ও ইউনিটটি সীলবিহীন পাওয়ায় সাময়িক বন্ধ করা হয়।
৩। মেসার্স ত্রিশাল ফিলিং স্টেশন, নওধার, ত্রিশাল, ময়মনসিংহ-এর ০৩ (তিন)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়।
৪। মেসার্স সাউদিয়া ফিলিং স্টেশন, নওধার, ত্রিশাল, ময়মনসিংহ-এর ০৩ (তিন)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়।
৫। কনজুমার নিটেক্স, বাগান, ত্রিশাল, ময়মনসিংহ-এর ওজন ও পরিমাপন যন্ত্রপাতির সনদ তদারকি ও এতদ্‌সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়।
৬। মেসার্স নিগার জামান ফিলিং স্টেশন, আমিরাবাড়ী, ত্রিশাল, ময়মনসিংহ-এর ০৫ (পাঁচ)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে চারটি সঠিক পাওয়া যায়। একটিতে ক্রটি পাওয়ায় সতর্ক করা হয়।
৭। মেসার্স এম কে ফিলিং স্টেশন, নিশিন্দা, ভালুকা, ময়মনসিংহ-এর ০৪ (চার)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়।
৮। মেসার্স এস এন এস ফিলিং স্টেশন, ভান্ডাব, ভালুকা, ময়মনসিংহ-এর ০৪ (চার)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই দুইটিতে ক্রটি পাওয়ায় সতর্ক করা হয়।
৯। মেসার্স হক ফিলিং স্টেশন, শান্তিগঞ্জ, ভালুকা, ময়মনসিংহ-এর ০৬ (ছয়)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ক্রটি পাওয়ায় সতর্ক করা হয়।
১০। মেসার্স গফরগাঁও ফিলিং স্টেশন, হাটিুলিয়া, গফরগাঁও, ময়মনসিংহ-এর ০৩ (তিন)টি ডিসপেন্সিং ইউনিট যাচাই সঠিক পাওয়া যায়।

উক্ত অভিযানে বিএসটিআই ময়মনসিংহ অফিসের অফিস প্রধান জনাব মিঞা মোঃ আশরাফুল আলম, উপপরিচালক (মেট্রোলজি)-এর নেতৃত্বে অত্রাফিসের কর্মকর্তা জনাব মো. ছানোয়ার হোসেন সহকারী পরিচালক (মেট্রোলজি), জনাব খেলা রাণী কর পরিদর্শক(মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই ময়মনসিংহের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *