বুলবুল আহমেদ
নেত্রকোনা জেলা প্রতিনিধি
কমিউনিটি ইনিসিয়েটিভ সোসাইটি সিআইএস এর উদ্যোগে, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত দুই দিন ব্যাপী যুব অংশীদার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য অন্তর্ভুক্তিমূলক শিমুলেশন ড্রিলিং অনুষ্ঠিত হয়। উক্ত ড্রিলিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ উজ্জল মিয়া অফিসার ইনচার্জ ফায়ার সার্ভিস বারহাট্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদুল হক সভাপতি বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থা। আতিকুল ইসলাম নুরুজ্জামান সাধারণ সম্পাদক বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থা ,মোঃ জামাল মিয়া প্রধান শিক্ষক নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতিত্ব করেন মোঃ রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস। এছাড়াও সিআইএসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী স্থানীয় যুব অংশীদারগণ উপস্থিত ছিলেন। প্রোগ্রাম সঞ্চালনায় সাম্প্রতিক সময়ে দুর্যোগের উপর তাগিদ দেওয়া হয়, হাম রুবেলা ভাইরাস, বন্যা, বজ্রপাত, ভূমিকম্প, সহ অন্যান্য দুর্যোগের উপর জোর দেওয়া হয়। ফায়ার সার্ভিস এর অফিসার ইনচার্জ মোঃ উজ্জল মিয়া অগ্নিকাণ্ডে করণীয় বিষয়, গ্যাস সিলিন্ডারের ব্যবহার বিধি,দুর্যোগে আটকে পড়া বা আহত ব্যক্তিকে উদ্ধার করার কৌশল, হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন, উদ্ধারকৃত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, পরিশেষে এক বর্ণাঢ্য সমাপনীর মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা হয়। প্রশিক্ষণ পেয়ে খুশি স্থানীয় যুব অংশীদারগণ, উপস্থিতিগন সি আইএস এর এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানান এবং সিআইএস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
