ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার সংলগ্ন বসতবাড়ির পাশেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের পক্ষে ঈমান আলী তাঁর বক্তব্য তুলে ধরেন। এসময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (০৫/০৪/২০২৫) ঈমান আলীর বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঈমান আলী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৫/৬ অজ্ঞাতনামাসহ আরও ১৬জনকে আসামী করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আসামীদের সাথে ঈমান আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ৮ঘটিকায় আসামীরা ৫/৬ জন, দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এসময় তাঁরা ঈমান আলীর স্ত্রীকে মারধর করে এবং পরবর্তীতে বাড়িতে লুটপাট চালায়।

 ১নাম্বার আসামি ওসমান গণি বকুল বলেন, ‘ঈমান আলীর সাথে আমার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে তা সত্য। এ নিয়ে ঈমান আলী ২০০৯ সালে কোর্টে মামলা করেন। পরবর্তীতে মামলার রায় আমার পক্ষে আসে।  ঈমান আলী আরও ২বার আপিল করে। তখনও রায় আমার পক্ষে আসে। কিন্তু জমি বুঝিয়ে দিতে রাজি হয়নি ঈমান আলী। বহু সালিস-দরবার করেও তাঁদের কাছ থেকে জমি নিতে পারিনি। এক পর্যায়ে জমি দিবে বলে ৯লাখ টাকা দাবি করে। তখন আমি জমি বিক্রি করে টাকা জোগাড় করি। কিন্তু হঠাৎ তারা আবার বেঁকে বসে’।

মারধর করার বিষয়ে জানতে চাইলে কাউকে মারধর করেননি বলে জানান ওসমান গণি বকুল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ওবায়দুর রহমান বলেন, ‘ঘটনার দিন পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে ঈমান আলীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। আসামি দুইজন গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে’।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *