মো:সজিব আল-হাসান
একটি গবেষণায় দেখা গেছে, যদি দৈনিক ৩০ মিনিট একটি ভালো বইয়ের পেছনে সময় দেন, তাহলে তা আপনার জীবনে কয়েক বছর আয়ু যোগ করে দিতে পারে। ৩ হাজার ৬৩৫ জন মানুষের ওপর তাদের স্বাস্থ্য ও পড়ার অভ্যাসের ওপর ভিত্তি করে এই গবেষণা চালায় ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা। গবেষণায় দেখা গিয়েছে, বইপোকাদের মারা যাওয়ার আশঙ্কা অন্যদের থেকে ২০ শতাংশ কম। ‘সোস্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন’ জার্নালে এ গবেষণাটি ছাপানো হয়। ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা দেখতে চেয়েছিলেন, কীভাবে বই ও ম্যাগাজিন পড়া আমাদের বয়সকালের ওপর প্রভাব ফেলে। তারা খেয়াল করেছেন, টেলিভিশন দেখলে মৃত্যুঝুঁকি বাড়ে।
আমরা কোনো বই পড়লে সে বইয়ের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে বিভিন্ন রকম থিম ও ক্যারেক্টার তৈরি হয়। তারা দেখেছেন, ‘পত্রিকা ও ম্যাগাজিনের চেয়ে বই মানুষকে আরো গভীরভাবে ভাবায় এবং জ্ঞানের পরিধি বড় করে।’ দেখা গিয়েছে যে, যারা একেবারেই বই পড়ে না, তাদের চেয়ে যারা সপ্তাহে অন্তত সাড়ে ৩ ঘণ্টা বই পড়ে, তাদের মৃত্যুঝুঁকি ১৭ শতাংশ কম। যারা এর থেকেও বেশি বই পড়েন, তাদের ক্ষেত্রে এ হার ২৩ শতাংশ নিচে নেমে আসে। যারা বইয়ের চেয়ে পত্রিকা ও ম্যাগাজিন পড়তে বেশি পছন্দ করেন, তারা যদি সপ্তাহে ৭ ঘণ্টা এগুলো পড়েন, তবে তাদের মৃত্যুহার অন্যদের থেকে ১১ শতাংশ কমে যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *