মো মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া
বৃহত্তর ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলাটি ১৩ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে গঠিত, ফুলবাড়িয়া পৌরসভার অন্তর্গত কিছু রাস্তাসহ সবগুলি ইউনিয়নের অধিকাংশ রাস্তাই কাঁচা, আর এই কাচা রাস্তাগুলো সামান্য বৃষ্টি পাতেই এমন নাজেহাল অবস্থা হয়ে পড়ে যে, মানুষ পায়ে হেটেও চলাচলও করতে পারে না, এই রকম একটি কাঁচা রাস্তা হলো পলাশতলী হতে রঘুনাথপুর আসা যাওয়ার রাস্তা, এই রাস্তাটি হালকা বৃষ্টি পাতেই এমন নাজেহাল অবস্থা হয় যে মানুষের পায়ে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে,ভারী বৃষ্টিপাত হলে পাঁচ মিনিটের রাস্তা জুতা হাতে নিয়ে ৪০ থেকে ৫০ মিনিটের অধিক সময় লাগে,প্রায় প্রতিদিনই দেখা যায় রাস্তাঘাটের নাজেহাল অবস্থার কারণে ভারী যানবাহনগুলো রাস্তায় চাকা পরিমাণ ভেবে যায় এর ফলে অন্য যানবাহনগুলো যাতায়াত করতে পারে না ঘন্টার পরে ঘন্টা মানুষের অপেক্ষা করতে হয়।
