স্থানীয় প্রতিনিধি

ফরিদপুর বর্ধিত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাতিল করে বর্ধিত সীমানায় অন্তর্ভুক্ত ৮ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনর্বহা‌লের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দি‌কে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন ইউনিয়নের সহস্রাধিক বা‌সিন্দা।

এতে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনর্বহাল আন্দোলন কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ফরিদ শেখ।

এসময় বক্তব‌্য আইয়ুব সরদার, শহিদুল ইসলাম, লুৎফর সরদার, বিল্লাল মাতুব্বর, ইছাহাক মোল্লা, আব্দুস সাত্তার, মো:টিটু মিয়া,ইউনুস মোল্লা,আক্তার শেখ, শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আম‌লে ৮০ শতাংশ কৃষি জ‌মির এলাকাকে অন্যায়ভাবে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়।তারা ব‌লেন, কোনো প্রকার নাগরিক সুবিধা না পেয়েও খাজনা, কর ও পানির বিল চাপিয়ে দেওয়া এক প্রকার জুলুম ও অত্যাচার করা হ‌চ্ছে। আজ থেকে আর কোনো পৌরসভা‌কে খাজনা, কর, পা‌নির বিল দেবেন না এই কৃষ্ণনগর ইউনিয়নবাসী । তারা সাবেক কৃষ্ণনগর ইউনিয়নেই ফিরে যেতে চান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *