হৃদয় রায় সজীব
নেত্রকোণা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে খালিয়াজুরী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার ২নং চাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় দত্ত, খালিয়াজুরী উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মীর তোফায়েল আহমেদ, যুবলীগ নেতা উজ্জ্বল, শাহীন, লেপসিয়া বাজারের বণিক সমিতির সভাপতি মুজিবুর রহমান,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক কাজল রেখা সহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে লেপসিয়া বাজারে আনন্দ শোভাযাত্রা ও মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
