শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৪.০০ ঘটিকায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের উদ্যোগে জামালপুর জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ।

পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। জেলা পুলিশের অধস্তন কর্মচারী আউটসোর্সিং, তাদের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পুনাক জামালপুরের এই আয়োজন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্), জামালপুর জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারি ও আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *