পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুরে সুমনা খাতুন নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (৩১ মে) সকালে উপজেলা সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরে শ্বশুরবাড়ি থেকে সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী, শশুর ও শ্বাশুড়ী পলাতক আছে।

সুমনার বাবা সুজন আলী বিশ্বাস সহ পরিবারের সদস্যরা জানান প্রায় আট মাস আগে মহাদেবপুর গ্রামের সম্রাট হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের সময় সম্রাটের পূর্বের একটি বিয়ের কথা তার পরিবারের গোপন করে।

এই সময়ের মধ্যে শাশুড়ি ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা তার উপরে নির্যাতন চালাতো বলে পরিবারের সদস্যরা জানায়।

আজ সকালে অপরিচিত একটি নম্বর থেকে ফোন কলের মাধ্যমে তারা সুমনার মৃত্যুর ব্যাপারটি জানতে পেরে ঘটনাস্থলে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তে জন্য প্রেরণের প্রক্রিয়া দিন রয়েছে, অভিযোগ তদন্ত সাপেক্ষে মামলা হিসেবে গ্রহণ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *