পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর সদরস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমানের স ালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।
বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি বিএম কোরবান আলী, কোষাধ্যক্ষ পলাশ রায়, উপদেষ্টা আলহাজ¦ রেজাউল করিম, কার্তিক চন্দ্র দেবনাথ, গাজী শহিদুল ইসলাম খোকন, আলহাজ¦ মুরশাফুল আলম, সদস্য উদয় কুমার সাধু, ইউপি সদস্য আব্দুল্লাহ আল-মামুন, উত্তম কুমার দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, আছাদুজ্জামান টিটু, দেব দাশ, আছাদুজ্জামান মিন্টু, ফজলুর রহমান ও কায়কোবাদ। সভায় সমিতির সকল ব্যবসায়ী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
