পাইকগাছার চতুর্থ উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সোলাদানা ক্রিকেট একাদশ‌ ৪ উইকেটে বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ক্রিকেট ইউনাইটেড একাদশ লস্কর কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ২০ ওভারের ফাইনাল খেলায় সোলাদানা ক্রিকেট একাদশ‌ প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ ক্রিকেট ইউনাইটেড একাদশ লস্কর ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৯ রান করে।

জবাবে সোলাদানা ক্রিকেট একাদশ‌ ১৬ ওভারে ৩ বলে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছায় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাচ – ২০০৩ (ফ্রেন্ডস ফেডারেশন) এর আয়োজনে এবং উজ্জ্বল এর কাছের মানুষ গুলোর সার্বিক সহযোগীতায় এবটুর্নামেন্টর আয়োজন করা হয়। খেলা শেষে ফ্রেন্ডস ফেডারেশনের আসিফ ইকরাম সজীব এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উজ্জ্বলের বাবা অনাথ কুমার সরদার, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিক্ষক অখিল কুমার সরকার, দিলীপ কুমার দাশ,
কাউন্সিলর রবি শংকর মন্ডল। উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, সহকারী অধ্যাপক শেক রুহুল কুদ্দুস, আবু ছাবা গাজী, মশিউর রহমান, প্রভাষক বাবলুর রহমান, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, ব্যাংক কর্মকর্তা হাদিসুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজী, হেমেশ মন্ডল, পরেশ মন্ডল সহ
ব্যাচ – ২০০৩ ফ্রেন্ডস ফেডারেশনের সদস্যরা।

খেলায় ২২ বলে ৫৪ রান ও ৮ ছক্কার জন্য ম্যান অফ দ্যা ম্যাচ অনিম এবং সর্বোচ্চ ১৪৩ রান ও ৬ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন মারুফ। খেলাটি পরিচালনায় ছিলেন, অসীম কুমার সানা ও ইসমাইল হোসেন, অফিসিয়াল স্কোয়ার বাশারুল ইসলাম ও তাপস মন্ডল এবং ধারাভাষ্যকার ছিলেন, অ্যাড. মো. মঞ্জুরুল ইসলাম, রাহাত, রইস খান ও রাকিব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *