পাইকগাছার ইউপি সদস্য ফেরদৌস ঢালীর উপর হামলা ও মারপিট করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে নিজ বসতবাড়ীর সামনে শশুর বাড়ীর লোকজন এ হামলা ও মারপিট করে বলে অভিযোগ করেন ইউপি সদস্য ফেরদৌস ঢালী। এ ঘটনায় স্ত্রী ও শশুর সহ ৩ জনকে বিবাদী করে থানায় জিডি করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস ঢালীকে মুনকিয়াস্থ তার বাড়ীর সামনে শশুর বাড়ীর লোকজন তাকে মারপিট করে গুরুতর জখম করে। এ ব্যাপারে ইউপি সদস্য ফেরদৌস ঢালী বলেন, ৩ বছর পূর্বে আমার শ্যালক আমার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার নেয়। এ টাকা চাইতে গেলে সে বিভিন্ন তালবাহানা করে আসছে। এ নিয়ে শশুর বাড়ীর লোকজনের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ঘটনার দিন রোববার দুপুর ১২টার দিকে আমার বাড়ীর সামনে তাদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয়।
এক পর্যায়ে তারা আমার উপর হামলা এবং মারপিট করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়। এ ঘটনায় স্ত্রী নূপুর ঢালী, শ্যালক বিল্লাল গাজী ও শ^শুর জিন্নাত গাজীকে বিবাদী করে থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং ১৪৮, তাং- ০৩/০৩/২০২৪ ইং।
এ ব্যাপারে ওসি ওবাইদুর রহমান বলেন, ইউপি সদস্য ও তার শশুর বাড়ীর লোকজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা পাল্টি অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানান।
