বুলবুল আহমেদ
নেত্রকোনা

বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ সমিতির সকল
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্ম বিরতি পালন করে । পল্লী বিদ্যুৎ বোর্ডের শোষণ – নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ১জুলাই ‘২৪ থেকে পল্লী বিদ্যুৎ সমিতি দেশ ব্যাপী এই আন্দোলন চালিয়ে যাচ্ছে ।
জানা যায় , প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড
কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত
মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করা এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PDB একিভূতকরণসহ
অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল
চুক্তিভিত্তিক/ অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরনের দাবিতে কর্মবিরতি পালন করে আসছে ।
স্বতঃস্ফূর্তভাবে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির প্রাঙ্গণ ছিল মুখরিত । এ
সময় প্রতিবাদী কর্ম বিরতি পালনে বক্তব্য রাখেন , এজিএম – মনির হোসেন , এজিএম-
তাপস দেবনাথ , ডিজিএম – আতিকুল ইসলাম , মিটার রিডার কাম মেসেঞ্জার – মো,
মোস্তাফিজুর রহমান ,মিটার টেস্টিং সুপার ভাইজার – শাহজাহান ,লাইন্সম্যান – এনামুল হক সহ অন্যান্যরা । বক্তারা বলেন , পল্লী বিদ্যুৎ সমিতির দেশে তিন কোটি ত্রিশ লক্ষ গ্রাহক নিয়ে বিশাল এই প্রতিষ্ঠানটি
হযবরল অবস্থায় চলতে পারে না । বোর্ডের
প্রতিনিধিগণ জেলা বা উপজেলায় আসলেই
মোটরগাড়ির তেল খরচ ও অন্যান্য খরচ দিয়ে দিতে হয়। কমদামের মালামাল , নিম্নমানের মিটার, মিটার ভাড়া , নিম্নমানের খুঁটি ব্যবস্থা যা শতভাগ বিদ্যুৎতায়নে বাঁধা হয়ে দাঁড়ায় ।
তারা বোর্ডের এই বৈষম্যমূলক আচরণ বন্ধ করে অচিরেই PDB ‘ র মতো বাস্তবায়নে সরকার ও প্রধানমন্ত্রীর কামনা করেন । সারা দেশে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ হাজার
সকল কর্মকর্তা কর্মচারী একযোগে এই
কর্ম বিরতি পালন করছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *