মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সাথে বিজিবির টহল পিক-আপের সংঘর্ষের ঘটনায় ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ৫ জানুয়ারী শুক্রবার সকাল ১১ টায় পলাশবাড়ী গাইবান্ধা সড়কের রাইচমিল নামক স্থানে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেরে আসা জে আর পরিবহণের একটি যাত্রীবাহি বাস গাইবান্ধা আসার পথিমধ্যে পলাশবাড়ীর রাইসমিল নামক স্থানে পৌছলে বিপরিত দিক থেকে আসা বিজিবি বহনকারী একটি টহল পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও পিক-আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিকআপে থাকা ৫ বিজিবির সদস্যসহ মোট ৮ জন আহয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ জানান, যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা ৫ জন সদস্যসহ ৮ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *