মোঃ ইমরুল আহসান

শেরপুর জেলায় আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন সহ করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম সহ শেরপুর জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *