মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব(এপিডি)বিপিএম আব্দুস সবুর মন্ডল।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাহিনদহ গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির উপহার আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘরসমূহ পরিদর্শন করেন তিনি।

এসময় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক শরিফুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সচিব আব্দুস সবুর মন্ডল উপজেলার হোসেনপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘর সমূহ দেখে সন্তোষ প্রকাশ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *