নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহ
ময়মনসিংহের সদর উপজেলার ভাবকালিতে অবস্থিত মিনার ইট ভাটায় অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহৃত হচ্ছে। এই জ্বালানি কাঠ ব্যবহারে পরিবেশ দূষিত হচ্ছে। কালো ধোঁয়ায় ইটখলার আশেপাশের পরিবেশ বিপন্ন হচ্ছে। আশেপাশের এলাকার লোকজন জানান কাল ধোয়ার ফলে তাদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাচ্চা ও বৃদ্ধ লোকজন শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছেন। সরেজমিনে রিপোর্টিং পরিদর্শনে গিয়ে দেখা যায় ইটভাটা নিয়ন্ত্রণ ও পরিবেশ নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা না করে কাঠের লাকড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে রিপোর্টিং টিম ইটখলার ম্যানেজার সাহেব কে বললে তিনি বলেন আমরা এসব আইনের পরোয়া করি না। আমরা সব ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে ফেলেছি। আপনারা যা ইচ্ছা তা নিউজ করেন। আপনারা নিউজ করলে আমাদের কিচ্ছু যায় আসেনা। এ বিষয়ে মিনার ইটভাটার মালিক আতাউর রহমান কে প্রশ্ন করা হলে তিনি বলেন আপনারা যা ইচ্ছা খুশি নিউজ করতে পারেন। আমরা এসব পরিবেশের নিয়মের ধার ধারি না। কত সাংবাদিক কত রকম নিউজ করে, আপনাদের নিউজে কিছু যায় আসে না।
