মোঃ ইমরুল আহসান
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন উজানগ্রাম বাজার থেকে ২০ পিস টাপেন্টাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইবি থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে মোঃ ইলিয়াস আলী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ০১ জানুয়ারি বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) মোঃ রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাকে উজানগ্রাম বাজারের উপর থেকে হাতে নাতে ২০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।

ইবি থানার ওসি মোঃ মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা আসামি ইলিয়াস আলীকে হাতে নাতে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে থানায় নিয়ে এসেছি। এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *