বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “জাতীয় সাপ্তাহিক পারাপার, পত্রিকার – “ব্যুরো প্রধান, রংপুর ও নিউজ টিভি ৬৪ এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক- মোঃ মানিক মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা কোরবানির মাধ্যমে আত্মত্যাগ, ত্যাগ স্বীকার ও মহানুভবতার অনন্য শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই ঈদের এই শিক্ষা অনুসরণ করে সাম্য, সহমর্মিতা ও মানবিকতা চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।”

তিনি আরও বলেন, “বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঈদের প্রকৃত শিক্ষা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন। হিংসা, বিদ্বেষ ও বিভেদের দেয়াল ভেঙে ভালোবাসা, সহনশীলতা ও মানবিক গুণাবলিতে উজ্জীবিত হোক আমাদের সমাজ।”

তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন— ” ঈদুল আজহার শিক্ষা যেন আমাদের জীবনে সত্যিকারার্থে প্রতিফলিত হয় “।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *