নীলফামারীর কিশোরগঞ্জে অমিচা বেওয়া(৫৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ উপজেলার কালিকাপুর হাজি পাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ দীর্ঘদিন ধরে পেট ব্যথা জনিত রোগে ভুগছিলেন। গতকাল তার প্রচন্ড পেট ব্যথা উঠে এসময়ে ব্যথা সহ্য করতে না পেরে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাস দেন। পরে স্বজনরা তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পুলিশ এসে উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *