মানিক সরকার
ব্যুরো চীফ,শেরপুর
শেরপুর জেলা হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নত হলেও এর সরকারি মনজুরি এখন পর্যন্ত ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মতই আছে। যদিও অবকাঠামো গত উন্নয়ন হয়েছে। কিন্তু গাড়ো পাহাড়ের পাদদেশে এ জেলার হাসপাতালের চিকিৎসা সহায়তা দান ব্যবস্হা বড়োই করুন। নানা বিধ সমস্যায় জর্জরিত। সীমিত সম্পদ ও জনবল নিয়ে বর্তমান হাসপাতাল পরিচালক ডাক্তার মো সেলিম তার সেবা পেতে আসা রোগী দের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন।এই হাসপাতালে অনেক বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এর অভাব ও সেবিকা স্বপ্লতা রয়েছে। একটি আইসিও খোলা হলেও তা উপযুক্ত লোকবল ও সার্বিক ব্যবস্হার অভাবে তা-ও বন্ধ। চিকিৎসা সহায়তা নিতে আসা রোগীর সংখ্যা ইনডোরে প্রায় গড়ে ৪০০ এ-র উপরে ভর্তি থাকে, এদের চিকিৎসা সহায়তা প্রদান করতে হিমসিম খেতে হচ্ছে। প্রতিদিন এ-ই সমস্যা পরিএানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কে জনস্বার্থে অতিব জরুরি ভিওিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করা হলো।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *