মোঃ ইমরুল আহসান
বাংলাদেশের প্রায় সব জায়গায়ই কলা চাষ হয়। বারো মাসি ফল হিসেবে এর সুনাম রয়েছে।কিন্তু জিআই স্বীকৃতি পেলাে নরসিংদীর সাগর কলা।
নরসিংদীর অমৃত সাগর কলা চাষ করেন এমন কয়েকজন চাষী ও কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, মুঘল আমল থেকে এই কলার চাষ হয় এ এলাকায়। এর স্বাদ ও ঘ্রাণই একে অন্য কলার চেয়ে আলাদা করেছে। শুধুমাত্র নরসিংদীর মাটিই এই কলা চাষের জন্য উপযোগী।
