বুধবার ২১ জুন নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
মতবিনিময় অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা জনাব আবদুল মোতালিব পাঠান, সভাপতি, সেক্টর কমান্ডার্স ফোরাম’ ৭১ নরসিংদীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার, নরসিংদীর বদলীজনিত বিদায় উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে শুভকামনা জ্ঞাপন করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপার, নরসিংদী জেলা পুলিশের পক্ষ হতে বীরমুক্তিযোদ্ধাগণের হাতে স্মারক তুলে দেন।
