মীর বাবুল
ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় রিয়া আক্তার নামে নবম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার বাটাজোর দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকার আব্দুর রশিদের মেয়ে, বাটাজোর বিএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিয়া বাড়ী থেকে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাচ্ছিলো। বাড়ী থেকে কিছুদূর যেতেই পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *