লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নেতৃত্বে নওগাঁ জেলা প্রশাসক ও বগুড়া বিএসটিআই আঞ্চলিক অফিসের সমন্বয়ে নওগাঁ হাপানিয়া সদর উপজেলায় ২৭ শে অক্টোবর ২০২৬ সোমবার মক্কা মদিনা ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসপিআই লাইসেন্স ব্যতীত সরিষার তেল মোরকজাত ও বাজারজাত করার অপরাধে বিএসআই আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অত্র আদালতের বিচারক হিসেবে ছিলেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার জনাব ফারজানা সুলতানা। প্রসি কিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও ফিল্ড অফিসার ( সিএম)।
সঙ্গীও ফোর্স হিসাবে সাথে ছিলেন নওগাঁ থানা সদরের এসআই (পরিদর্শক) ও পুলিশ কনস্টেবল। বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীন সময়ে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *