ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চরকালিবাড়ী এলাকায় মাদক সেবনের অভিযোগে নিজের বড় ভাইকে পুলিশের হাতে গ্রেফতার করিয়েছেন ছোট ভাই মো: মুকুল মিয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আলোচনা সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর ২০২৬, রাত ১০টার দিকে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো.বুলবুল হোসেন ওরফে বোলো মিয়া। তিনি চরকালিবাড়ী এলাকার বাসিন্দা। তার ছোট ভাই মো. মুকুল মিয়া মাদক সেবনের অভিযোগে পুলিশের সহায়তা নেন এবং তিনি মাদকের বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করার শপথ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই মো: বুলবুল হোসেন ওরফে বোলো মিয়ার মাদক সেবনের বিষয়টি নিয়ে পরিবারে উদ্বেগ তৈরি হয়। একপর্যায়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছোট ভাই মো. মুকুল মিয়া পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং পুলিশ মো. বুলবুল হোসেন ওরফে বোলো মিয়াকে গ্রেফতার করে।

নিজের পরিবারের সদস্যের বিরুদ্ধে এমন পদক্ষেপ এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। মো: মুকুল মিয়া জানান,” আমি এবং আমার এলাকার ছোটভাই এবং ভাতিজাদের নিয়ে এই চরকালিবাড়ী এলাকা সম্পূর্ণ মাদক মুক্ত করার জন্য কাজ করে যাবো এবং আমার আপন ছোটভাইকে দিয়েই প্রথম অভিযান শুরু করেছি,আমাকে সবাই মাদকের বিরুদ্ধে কাজ করতে সহযোগিতা করবেন” মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি গুরুতর সমস্যা। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

তবে এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং গ্রেপ্তার-পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *