আঃছাত্তার
ধোবাউড়া প্রতিনিধি
কালাচান (পূর্বধলা) এর নিকট হতে অটো চুরির অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই হালুয়াঘাট সার্কেল এএসপি সাগর সরকার এর নির্দশনা ও ওসি ধোবাউড়া থানার তত্ত্বাবধানে ধোবাউড়া থানার এসআই শামসুল আলম সঙ্গীয় ফোর্সসহ ভালুকা ও ময়মনসিংহ সদর এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত দুই চোর (শাহীন– মান্দারতলী,ধোবাউড়া ও বিল্লাল–মণিকুড়া, হালুয়াঘাট) দের গ্রেপ্তার করেন এবং তাদের দেওয়া তথ্য মোতাবেক গতকাল চুরিকৃত অটো গাড়িটি উদ্ধার করেন। মূলত চোরচক্র পূর্বধলা হতে ধোবাউড়ার ভেদীকুড়া পযর্ন্ত আপডাউনের জন্য গাড়িটি ৬০০ টাকায় গত ২৭/০৮/২০২৪ইং ভাড়া করে ধোবাউড়ার চারুয়াপাড়া বাজারে এসে অটোচালককে স্প্রাইটের সাথে চেতনানাশক সেবন করিয়ে অটোগাড়িটি চুরি করে পালায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গৃহীত হয়েছে।
