আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় রঘুরামপুর ও হরিপুর সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২৫এপ্রিল শনিবার বিকেলে দুটি রাস্তার কাজের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল।

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই দুটি সড়ক বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। এতে করে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়ক দুটির উন্নয়নের দাবি ছিল। অবশেষে তা বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।

উন্নয়নের এই ধারাবাহিকতায় ধোবাউড়া উপজেলা নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

এ সময় মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এলাকাবাসী, জনগণের পাশে থেকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *