আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

ধোবাউড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মাঝে ছাগলের খাদ্য ও গৃহ নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২০০টি পরিবারের মাঝে ছাগলের খাদ্য ও গৃহ নির্মাণের উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জামরুল ইসলাম। এছাড়াও প্রাণিসম্পদ এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *