নিরব হাসান
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর ১ম অভিযানে ১৮ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-০২ ।
এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন চারুয়াপাড়া ইউনিয়নের ভেদীকুঁড়া সাকিনস্থ জনৈক কালা চানের বাশঁঝাড় সংলগ্ন কলসিন্ধু হইতে বিজয়পুরগামী পাঁকা রাস্তার পাশে হইতে ১২ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ রাত ০২.২০ ঘটিকার সময় ১৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ দেলোয়ার হোসেন দিলু (২৮), পিতা-আব্দুস ছালাম, মাতা-হাজেরা খাতুন, সাং-ভেদিকুঁড়া, ২। মোঃ সজীব চৌধুরী (২০), পিতা-মোঃ মতিউর রহমান, মাতা-আঞ্জুমান খাতুন, সাং-ঘিলাগড়া, উভয় থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন দিলু (২৮) এর বিরুদ্ধে ০১টি হত্যা মামলা ও ০১টি অন্যান্য মামলা রহিয়াছে।
উদ্ধারকৃত ১৮ বোতল বিদেশী মদ এর বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীদ্বয়ের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর ২য় অভিযানে ১০ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য হেরোইন বিক্রির ৩,২৫০/- টাকাসহ গ্রেফতার-০১ । এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার এবং এসআই(নিঃ) আলমগীর কবির ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন জোরবাড়ীয়া উত্তরপাড়া সাকিনস্থ জনাব শামসুল আলম খান সাংবাদিক এতিম খানার উত্তর পাশের গ্রামীণ কাঁচা রাস্তার পাশ হইতে ১১ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.১০ ঘটিকার সময় ১০ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য হেরোইন বিক্রির ৩,২৫০/-টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ জাকির হোসেন লিটন (৩৭), পিতা-হাজী আঃ বাছির ড্রাইভার, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-জোরবাড়ীয়া উত্তর পাড়া, ৯নং ওয়ার্ড পৌরসভা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রহিয়াছে।
উদ্ধারকৃত ১০ গ্রাম হেরোইন ও মাদকদ্রব্য হেরোইন বিক্রির ৩,২৫০/-টাকা এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
