সামদানি হোসেন বাপ্পি
জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ, মোঃ ফারুক হোসেন এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, এএসআই(নিঃ) মোঃ মিলন হোসেন, এএসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ) শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ভাটিকাশর মিশন স্কুলের পিছনে আলিয়া মাদ্রাসা রোডস্থ মোঃ আলাউদ্দিন খন্দকার বাদল (৬৫) পিতা মৃতঃ আব্দুল ওহেদ খন্দরকার এর অটোর গ্যারেজে হইতে চোরাই ০৩টি অটোরিক্সাসহ চোর চক্রের সদস্য আসামি ১। মোঃ জাকির হোসেন (২৫), পিতা-আঃ রাজ্জাক, মাতা-রাহেলা বেগম, সাং-চরগোবিন্দবাড়ী, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এ/পি সাং-আলীয়া মাদ্রাসার পশ্চিম পাশে, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর দেওয়ার তথ্যের ভিত্তিতে আসামীকে সংগে নিয়া আরো অভিযান পরিচালনা করে একই তারিখ ০৯.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা গনশার মোড় সাকিনস্থ পলাতক আসামী মুশফিকুর রহমান লিমন এর শুশুর মৃত সাদিকুর রহমান এর বাসা বাউন্ডারীর ভিতর হতে আরো চোরাই ০৩টি অটোরিক্সা ও ০১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী অবৈধ চোরাই অটোরিক্সা ও মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায় । ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন এর নামে ০২টি মামলা পাওয়া গিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

চোরাই ০৬টি অটোরিক্সা ও ০১টি মোটর সাইকেল উদ্ধারে ঘটনায় গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *