নীলফামারীর কিশোরগঞ্জে মিলন মিয়া (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত যুবক বড়ভিটা ইউনিয়নের দলবাড়ী গ্রামের মৃত জামিয়ার রহমানের ছেলে।

নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ওই যুবক বাড়িতে একা ছিলেন। তাঁর মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে দেখেন তাঁর হাঁটু মাটিতে লেগে ছিল এবং গলায় দড়ি লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে স্বজনেরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃ*ত্যুর মামলা দায়ের করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *